শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১ আগস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) পরিচালিত মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একাধিক থানার ছয় মামলার আসামিসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে একটি সাদা রঙের সেডান কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির দুটি ট্রলি ব্যাগ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাসকারী মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।

র‌্যাবের অধিনায়ক আ. ম. ফারুক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে মাদকের বড় চালান আনা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রীর বক্তব্যে অসঙ্গতি দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রলি ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

এসময় আরও জানান, আটক নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনে মোট ছয়টি মামলা রয়েছে।

আরও পড়ুন

দুপুরের মধ্যে ৭ অঞ্চেলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার করা গাঁজা, জব্দ করা প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

কক্সবাজারমাদক কারবারি আটক

শেয়ার করুন: