শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাংকের ভেতর মিলল অর্ধগলিত নারীর লাশ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাস্তার পাশে রেখে যাওয়া একটি ট্রাংকের ভেতর থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম।

রাত ৯টা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল একটি পিকআপ ভ্যানে করে কে বা কারা তালাবদ্ধ ট্রাংকটি সড়কের পাশে রেখে চলে যায়। কৌতূহলী লোকজন সেখানে জড়ো হলে দুর্গন্ধ টের পান। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে ট্রাংকের তালা ভেঙে নারীর লাশ পায়।

পুলিশ জানায়, লাশটি তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো ছিল। লাশ অর্ধগলিত হওয়ায় নারীর চেহারা বোঝা যাচ্ছে না।

ওসি নুরুল আলম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে লাশ ট্রাংকে ভরে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ভোরের আকাশ/এনএস

শেরপুরনারীর মৃত্যু

শেয়ার করুন: