শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইজিপির সঙ্গে কুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত কনস্টেবল থেকে এসআই (নিরস্ত্র/সশস্ত্র) পর্যায়ের পুলিশ সদস্যদের অংশগ্রহণে “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” অনুষ্ঠানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কুয়েটসহ এর পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েট ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান। 

ভাইস-চ্যান্সেলরের অনুরোধের প্রেক্ষিতে আইজিপি মো. আলী হোসেন ফকির দ্রুত সময়ের মধ্যে কুয়েটে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস প্রদান করেন এবং কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা; খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম; খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভাইস-চ্যান্সেলর আইজিপির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ র.ই


 

 

আইজিপিমো. আলী হোসেন ফকির

শেয়ার করুন: