সিরাজগঞ্জে খাবার স্যালাইন মজুদ করার সিরাজগঞ্জে ব্যবসায়ীর জরিমানা

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া খাবার স্যালাইন অবৈধভাবে মজুদ ও বিক্রি করার অভিযোগে সিরাজগঞ্জে মেসার্স সিফাত এন্টারপ্রাইজের মালিক মো: সাব্বির আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরের এসবি ফজলুল হক রোড রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো: সোহেল শেখ বলেন, দুপুরে শহরের রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া খাবার স্যালাইন মজুদ ও বিক্রি করা যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সিফাত এন্টারপ্রাইজের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন খাবার স্যালাইন জব্দ করা হয়েছে। এছাড়াও এলপিজি গ্যাসের দোকানে বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। জনস্বার্থে অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনউব