শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাকুরি জাতীয় করনের দাবীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলন

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাকুরি জাতীয় করনের দাবীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলন
চাকুরি জাতীয় করনের দাবীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলন

পিরোজপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে পিরোজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে মিলিত হয়।

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করার আশ্বাস দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষার মান উন্নত হওয়াসহ দেশের শিক্ষকরা ভালো থাকেন। দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি সব শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে। বিএনপি সব শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক সবাই উপকৃত হবে।

‎পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. শাহ আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফা কামালের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহবায়ক গাজী মোঃ শাহজাহান। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুরের আহবায়ক মোঃ আবু সুফিয়ান প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: