শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ার নদীতে পড়ে যুবক নিখোঁজ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় লঞ্চঘাটের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে মিজানুর রহমান ওরফে মেজার (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি দীর্ঘ দিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

 শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। মিজানুর দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিজানুর রহমান তার মামার সঙ্গে ভান্ডারিয়ার লঞ্চঘাটে খেয়া বাইতে আসেন। দুপুর আনুমানিক ১২টার দিকে তার মামা লঞ্চঘাট এলাকায় চা পানের জন্য গেলে মিজানুর নিজেই যাত্রীদের নদী পার করে দেওয়ার জন্য খেয়া ছেড়ে দেন। খেয়াটি নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এলেও স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খেয়ার মাঝি ও নিখোঁজ মিজানুর রহমানের মামা কুদ্দুস ফরাজি জানান, খেয়া পারাপারের সময় হঠাৎ করে মিজানুর নদীতে পড়ে যান। খেয়ায় থাকা যাত্রীরা চিৎকার দিলে মুহূর্তের মধ্যেই আশপাশের লোকজন ছুটে এলেও নদীর স্রোতে মিজানুর দ্রুত তলিয়ে যান। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল ডুবুরি দল বর্তমানে গৌরনদীতে একটি উদ্ধার অভিযানে নিয়োজিত থাকায় তারা তাৎক্ষণিকভাবে ভান্ডারিয়ায় পৌঁছাতে পারছে না। এ কারণে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে নদীতে উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/র.ই

পানিতে ডুবে নিখোঁজকুদ্দুস ফরাজি

শেয়ার করুন: