শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় জেলের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটায় উপকূলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনায় মো. ছিদ্দিক ভান্ডারি (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছিদ্দিক ভান্ডারি উপজেলার ৭নং ওয়ার্ডের হাড়িটানা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকালে “এফবি মা” নামের একটি ফিশিং ট্রলার ১৭ জন জেলেকে নিয়ে সমুদ্রে যায়। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মাছ ধরার সময় জাল টানতে গিয়ে হঠাৎ ট্রলারের ভেতরে পড়ে গুরুতর আহত হন ছিদ্দিক। মাথা ও বুকে আঘাত পেয়ে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ট্রলারের মাঝি মো. জামাল বলেন, “জাল ফেলার সময় অসতর্কতায় ছিদ্দিক ভান্ডারি সিটকে ট্রলারের খোন্দলে পড়ে যান। আহত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। পরে আমরা লাশ নিয়ে তীরে ফিরি।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জাআ

পাথরঘাটাদুর্ঘটনামৃত্যুগভীর সমুদ্র

শেয়ার করুন: