শিরোনাম
মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম

হাট দারিয়াপুরে বিদ্যালয়ে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের স্মরণে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’-র মোড়ক উন্মোচন এবং পরিবেশ সুরক্ষায় তাল বীজ রোপণ কর্মসূচি উদযাপিত হয়েছে।

​শুক্রবার(৬নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং তাল বীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

​অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহম্মেদ।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ওলি রহমান। অ্যাসোসিয়েট প্রফেসর জিল্লুর রহমানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কাজী ওয়াজেদ আলী, বিডিআর বিদ্রোহে শহীদ কর্নেল কাজী রবি রহমানের সহধর্মিণী ফৌজিয়া রহমান, প্রকৃতি ও জীব সংস্কৃতি কমিটির সদস্য শাহাদত হোসেন এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন

চৌদ্দগ্রামে রোগ মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত

​আলোচনা সভায় বক্তারা প্রয়াত প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন, আদর্শ এবং অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে তাঁর অপরিসীম অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় এ ধরনের ব্যতিক্রমী তাল বীজ রোপণ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে তাল বীজ রোপণ কর্মসূচির শুভ সূচনা করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: