শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী মাসুমের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম ৬নং ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক উঠান বৈঠক করেন। বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধ, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে স্থানীয়দের মতামত শোনেন তিনি।

বৈঠকে আবু মোহাম্মদ মাসুম বলেন, “একটি স্বপ্নের ,সুন্দর, নিরাপদ ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে হলে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করে জনগণের দুর্ভোগ কমাতে হবে।”

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর কমল জ্বালানি তেলের দাম

তিনি আরও বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনগণের সমর্থন পেলে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করা হবে। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানের দাবি জানান। চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম তাদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মুসা মোল্লা, সাংগঠনিক সম্পাদক ময়নুল করিম ভূইয়া সুমন, ৬নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ সভাপতি তাইজুল ইসলাম, তাসফিরুল হক, যুবদল নাজমুল ইসলাম, ছাত্রদল নেতা আব্রাহাম লিংকন, ৬নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।


 ভোরের আকাশ/ইউএম

চেয়ারম্যান প্রার্থীর প্রতিশ্রুতি

শেয়ার করুন: