শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলায় প্যাটার্নভিত্তিক (সরিষা–বোরো ধান–রোপা আমন) প্রদর্শনীর অংশ হিসেবে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মিতনা গ্রামে এ আয়োজন করা হয়। মাঠ দিবসে বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বারি সরিষা–১৪ এর ফলন, চাষ পদ্ধতি ও সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খুলনা অঞ্চলের পরিচালক মো.রফিকুল ইসলাম । এসময় তিনি বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের চাষ সম্প্রসারণ জরুরি। এতে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে ভোজ্যতেলের ওপর আমদানি নির্ভরতা কমবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. ফরিদুজ্জামান। কারিগরি আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান।এ সময় তিনি বলেন,প্যাটার্নভিত্তিক ফসল চাষের মাধ্যমে একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদন করে কৃষকরা লাভবান হতে পারেন। তিনি সরিষা চাষে সঠিক সময় নির্বাচন, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেন।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন অনুষ্ঠিত এ মাঠ দিবসের সভাপতিত্ব করেন, নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক, কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান। মাঠ দিবসে স্থানীয় কৃষক, কৃষাণী, উপকারভোগী চাষি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/র.ই

নড়াইলকৃষক মাঠ দিবসমো.রফিকুল ইসলাম

শেয়ার করুন: