খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর শুনে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে ছুটে আসেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। একপর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় তাঁর রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম, কালো ব্যাচ ধারণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের দলীয় কার্যালয়ে কোরআন খতম করা হয়। এরপর বেলা ১২ টার দিকে সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক এস আলম, জেলা কৃষকদলের সদস্যসচিব এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।
এছাড়া বগুড়ার গাবতলী সহ বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল সহ অন্যান্য কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
ভোরের আকাশ/তা.কা