শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ৩০ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দীর্ঘ প্রায় ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্য নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৬-২৭-২৮) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কার্য নির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ মোট ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই অনেক ভোটার কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে ভোট প্রদান করেন। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের সমর্থকরাও ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। দীর্ঘদিন পর সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ।

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবীণ সদস্য ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুল ইসলাম মন্ডল বলেন, ১৯৯৭ সালের নির্বাচনের পর আর নির্বাচন হয়নি। দীর্ঘ প্রায় ৩০ বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে।

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটি নির্বাচনে সেক্রেটারি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমারা সকল প্রতিদ্বন্দ্বী ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচিত হোক। আমরা আত্মমানবতার সেবায় কাজ করতে চাই।

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আনোয়ার হোসেন মন্ডল জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

নীলফামারীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রায় তিন দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমে নতুন নেতৃত্ব ও গতিশীলতা তৈরির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/রই

 

ড. মো. আনোয়ার হোসেন মন্ডল

শেয়ার করুন: