শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুলিশের পৃথক দুটি অভিযানে চকলেট-মদসহ আটক ৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশের পৃথক দুটি অভিযানে চকলেট-মদসহ আটক ৬
পুলিশের পৃথক দুটি অভিযানে চকলেট-মদসহ আটক ৬

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ছয়জনকে আটক করা হয়েছে। অপর অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ।

অভিযানে রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ ফোর্স মাদক বহনকারী দুই ব্যক্তিকে ধাওয়া করলে মাদকের বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করা বস্তা হতে কিংফিশার ৭২ ক্যান ও অফিসার চয়েজ ব্লু ব্রান্ডের ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা সমপরিমাণ।

দিনের অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জৈন্তাপুর মডেল থানার সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। ওইদিন শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্টে একটি সিলেটগামী সাদা রংয়ে মাইক্রোবাস (রেজি নং- ঢাকা মেট্রো -চ-১৩-৭৬১১) তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা হতে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে।

এ সময় ভারতীয় চকলেট পাচারকালে গাড়ীতে থাকা ছয়জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাইপথে আনা চকলেটগুলো পাচারের সাথে জড়িত বলে বিষয়টি তারা স্বীকার করেন। পুলিশ জানায় আটককৃত গাড়ী সহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা সমপরিমাণ।

আটককৃত ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার কোতোয়ালি থানার হারুন রশীদের পুত্র সুজন হাওলাদার (৪০),  বাকিরা শরীয়তপুরের জাজিরা থানার মৃত সুলতান ব্যাপারীর ছেলে কামাল হোসেন ব্যাপারী (৫৫), মৃত ইছহাক ব্যাপারীর ছেলে আবু সিদ্দিক ব্যাপারী (৪৫), মৃত আইয়ুব আলির ছেলে সামসুল আলম (৫৬), আব্দুল ওয়াহাব হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৪১) ও মৃত নূর মোহাম্মদ কোতোয়ালের ছেলে রফিক কোতয়াল (৩৫)।

এদিকে পৃথক দুটি অভিযানে ৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, বিদেশি মদ আটকের ঘটনায় পলাতক  দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চকলেট পাচারের সময় আটক ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

তিনি আরও বলেন, আটককৃত আসামিদের আজ শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: