শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগের পিরোজপুরে কোরবানির হাটে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং কোরবানির পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৮। এরই অংশ হিসেবে পিরোজপুরের পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার ও জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপনসহ ড্রোনের মাধ্যমে মনিটরিং শুরু করেছে এলিট ফোর্সটি।

সোমবার (২৫ মে) বিকেলে পিরোজপুর জেলার বলেশ্বর ও পাঁচপাড়া পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-৮, সিপিএসসি-এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, "গতানুগতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি বিক্রেতারা যেন নিরাপদে গবাদি পশু হাটে নিয়ে আসতে পারেন, তা নিশ্চিত করতে আমরা দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছি। হাটে ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি ও হয়রানি রোধে সার্বক্ষণিক কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পুরো হাট এলাকা ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।"

তিনি আরও জানান, হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ টিম সার্বক্ষণিক কাজ করছে। মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা টিম, আভিযানিক টিম এবং টহল টিম—এই তিনটি দল একসাথে কাজ করছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের সাথেও সার্বক্ষণিক সমন্বয় সাধন করা হচ্ছে।

আরও পড়ুন

সুন্দরগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা: বিতর্কিত চার্জশিটে না-রাজির প্রস্তুতি

র‌্যাব-৮ এর পক্ষ থেকে সাধারণ মানুষকে জাল টাকা সম্পর্কে সতর্ক থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো নোট নিয়ে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে হাটে স্থাপিত র‌্যাবের কন্ট্রোল রুমে জানানোর জন্য অনুরোধ করা হয়।

পশুর হাটের পাশাপাশি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ঈদের দিন প্রধান প্রধান ঈদ জামাতগুলোতেও র‌্যাবের বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা, অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-৮ এর সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে পিরোজপুরের জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/এনউব

নিশ্ছিদ্র নিরাপত্তা

শেয়ার করুন: