শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ত্রাণের পাশাপাশি পুনর্বাসনে জোর, প্রশাসকের আশ্বাস

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ার টেক এলাকায় উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত ত্রাণসামগ্রী ও কৃষি চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি চারা বিতরণ করা হয়। পাশাপাশি কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেওয়া হয়।

মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ ঘরবাড়ি, কৃষিজমি, ফসল, গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের ঘের হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার এখনও নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তার অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, "এটি ফুল দিয়ে বরণ কিংবা স্লোগান দেওয়ার সময় নয়। এখন সবচেয়ে জরুরি কাজ হলো বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।"

জেলা পরিষদের প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক করে বন্যার প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করা হয়েছে। বর্তমানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ চলছে। এসব তথ্য বিশ্লেষণ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ, চারা, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি যেসব পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আবাসন পুনর্গঠনে জেলা পরিষদ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবে।

মাহবুবের রহমান শামীম বলেন, শুধু সাতকানিয়া নয়, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, চকরিয়া, কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটিসহ বৃহত্তর চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ অবকাঠামো ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে এবং জেলা পরিষদও সমন্বিতভাবে এ কার্যক্রমে অংশ নেবে।

তিনি বলেন, পুনর্বাসন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই ক্ষতিগ্রস্ত মানুষ পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত জেলা পরিষদের সহায়তা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হবে।

বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীদেরও মানবিক দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করা সম্ভব।

আরও পড়ুন

গাইবান্ধার শিশু সাহেরার চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান

তিনি আরও জানান, বন্যা শুরুর পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় খাদ্য, ত্রাণ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করছেন এবং পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, জামাল হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ, ওয়াহেদ সুমন, আনিসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

বন্যায় ক্ষতিগ্রস্তচট্টগ্রাম জেলা পরিষদ

শেয়ার করুন: