শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুপ্ত বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে, নুরুল হক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাঘবেড় বাজারে বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো বাঘবেড় বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিকেল থেকেই সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে পৌঁছায়। মিছিলগুলো বাজার এলাকায় প্রবেশ করলে সমাবেশের পরিবেশ আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয়রা জানান, মিছিলগুলো সমাবেশের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–৪ আসনের ধানের শীষের প্রার্থী নুরুল হক নুরুল। তিনি বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন গুপ্ত বাহিনী, আমরা গুপ্ত বাহিনী চিনিনা তবে ওদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। গুপ্ত বাহিনী ছাত্রলীগের সাথে ছিলো, বিএনপির ৩১ দফা নিয়েই বিএনপি কাজ করবে।

সমাবেশে বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আরও অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষের প্রার্থীর সামনে সাধারণ মানুষের সমস্যা ও দলীয় ঐক্য জোরদারের বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন আরও জোরদার করতে হবে। সমাবেশের মধ্যে বিভিন্ন সংগঠন ও কমিটির নেতারা সংক্ষিপ্ত বক্তৃতা দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, আইনশৃঙ্খলার কোনো সমস্যা দেখা দেয়নি এবং নেতাকর্মীরা দায়িত্বশীলভাবে সমাবেশ সম্পন্ন করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, এই সমাবেশে অংশগ্রহণ করে নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক দায়িত্ববোধ ও দলীয় ঐক্য প্রমাণ করেছেন।

বাঘবেড় বাজারে অনুষ্ঠিত এই সমাবেশটি শুধু রাজনৈতিক বক্তব্য ও মিছিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবেও বিবেচিত হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

বিএনপিরনুরুল হক নুরুল

শেয়ার করুন: