শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী জেলা পুলিশ। বুধবার (৫ আগস্ট) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন-এর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।
‎
‎​বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
‎
‎​এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুলিশ সুপার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে রক্তিম ইতিহাস সৃষ্টি করেছে, তা আমাদের জাতীয় ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র সুরক্ষায় শহীদদের এই আত্মত্যাগ দেশবাসী চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
‎
‎​এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবরসহ নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
‎
‎​দিবসটি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে পুলিশ বাহিনী বদ্ধপরিকর বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/ইউএম

আরও পড়ুন

কেকেবিএইউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নোয়াখালী জেলা পুলিশ, জুলাই গণঅভ্যুত্থান দিবস

শেয়ার করুন: