শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্রেতা সেজে র‌্যাবের অভিযানে ৬৭ কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের অভিযানে ৬৭টি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে কচ্ছপগুলো বিক্রির খবর পেয়ে উপজেলার সাতবাড়িয়া বাজারে ক্রেতা সেজে অভিযান চালায় র‌্যাব। র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। পরে উদ্ধার হওয়া কচ্ছপগুলো ভেড়ামারা বনবিভাগের কাছে হস্তান্তর করা হলে বিকেলে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, দুপুরে জানতে পারি উপজেলার সাতবাড়িয়া বাজারে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বিক্রি হচ্ছে। এরপর র‌্যাবের একটি দল ক্রেতা সেজে ওই বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ১১টি বড় ও ৫৬টি ছোট বিলুপ্ত প্রজাতির কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। সাধারণত কড়ি কাইট্টা কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়। 

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে একত্র করে একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) কচ্ছপগুলো স্থানীয় বাজারে বিক্রি করছিল। পরে বিক্রেতার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তার করা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে আমরা কচ্ছপগুলোকে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছি।

ভোরের আকাশ/এসএইচ

কচ্ছপ উদ্ধারকুষ্টিয়া

শেয়ার করুন: