শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

শনিবার (৩১ মে) সকালে জেলা প্রশাসন চত্বরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এবারের প্রতিপাদ্য ছিল— “তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক-নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। এতে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়নের আমান উল্লাহ দরজী, পুলিশ প্রতিনিধি মু. শওকত কবির, নাটাবের বেলাল হোসেনসহ কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা তামাক ও নিকোটিনের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করে এ বিষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তামাকের কুফল ও প্রতিকার” বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থী— ফাবলিহা, তাজনিন ইসলাম এবং সিদরাতুল মুনতাহা ইতিকে আর্থিক পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তাগণ তামাকজাত দ্রব্য বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, বিশেষ করে জরিমানা ও কারাদণ্ডের হার বৃদ্ধি করার ওপর জোর দেন। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে স্কুল-কলেজসহ সর্বস্তরে তামাকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: