শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

‘মাতাল হয়ে’ থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘মাতাল হয়ে’ থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি
‘মাতাল হয়ে’ থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি

মানিকগঞ্জের সিংগাইরে মদ পান করে থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে। এ অভিযোগে পৌর যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্বরে এ ঘটনা ঘটে। সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন। তিনি সিংগাইর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম। তিনি একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দল গ্রামে মারামারির ঘটনায় সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়।

এসময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের দুই যুবদল নেতাকে আটক করা হয়। তারা মদ্যপ অবস্থায় থাকায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা যায়।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার দায়ে আটককৃত দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: