সাঈদ আহমেদ আসলাম
ওসমান হাদীর ওপর হামলা প্রমান করে যে দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে

ইনকিলাব মঞ্চের ওসমান হাদীর উপর হামলা প্রমান করে যে দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি দেশের জনগনকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্রকে রুখে দেবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের গগন খাঁ এর মাঠে গনসংযোগকালে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই দলের সব নেতা–কর্মীকে সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচন ঘিরে দেশ-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, তবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জনগনকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিবে এবং আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে সরকার গঠন করবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার খান, শরীয়তপুর জেলা বিএনপির সহ–সভাপতি মন্নান মাদবর ও মোফাজ্জল ফকির, সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির এবং সদস্য সচিব সোহেল তালুকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ