শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে সাভারের আহমেদ বাবু নিহত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহত নয় বাংলাদেশির মধ্যে একজন সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। 

তার মৃত্যুর খবরে এলাকায় ও পরিবারের মাঝে নেমে এসেছে শোকের মাতম।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্বজনদের ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে আহমেদ বাবুর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। পরে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে নিহতের ছবি পাঠানো হলে পরিবারের সদস্যরা ছবি দেখে তাকে আহমেদ বাবু হিসেবে শনাক্ত করেন।

নিহত আহমেদ বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আদম আলী। পরিবারের চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আমিনবাজারের এম এ হোসেন টাওয়ারে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি দোকানের স্বত্বাধিকারী ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে সোমবার রাতে কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন আহমেদ বাবু। দীর্ঘদিন ভারতের ভিসা বন্ধ থাকায় প্রায় দুই বছর পর ব্যবসায়িক কাজে কলকাতায় গিয়েছিলেন তিনি।

নিহত আহমেদ বাবুর পরিবারে রয়েছে নয় বছরের একটি মেয়ে ও চার বছরের একটি শিশুসন্তান। তার আকস্মিক মৃত্যুতে সন্তান, স্ত্রী, বাবা-মা ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

আরও পড়ুন

‘গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক, সরকার নানাভাবে সমাধানের চেষ্টা করছে’

পরিবারের সদস্যরা জানান, জীবিকার প্রয়োজনে ব্যবসায়িক কাজে কলকাতায় গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আহমেদ বাবুর মরদেহ দেশে ফিরিয়ে এনে দ্রুত পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।

এ ঘটনায় আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা নিহত আহমেদ বাবুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভোরের আকাশ/রই

আদম আলী

শেয়ার করুন: