শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক-রেলপথ অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করেছেন। এর ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি শুরু হয়েছে।  দাবি পূরণ না হলে আন্দোলন আরও বর্ধিত করা হবে বলে জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, বিদ্যুৎ বিতরণী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এ ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা ও প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের দাবি, বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি ভিত্তিহীন ও অযৌক্তিক। এ ধরনের দাবিতে জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়বে।

বক্তারা ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। এসব দাবির মধ্যে রয়েছে— শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ।

১৯৯৪ সালে খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিম্ন পদে নিয়োগ বন্ধ।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার ১:১২ করে শিক্ষকস্বল্পতা দূরীকরণ। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন।

ভোরের আকাশ/তা.কা

পলিটেকনিক শিক্ষার্থীডিপ্লোমা পলিটেকনিক

শেয়ার করুন: