শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে নারীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ন চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাঈম উদ্দীনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাতে  চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে ভিকটিমকে অপহরন করে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে  জোরপূর্বক ধর্ষণ করে। তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ন লুট করে। 

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত সাঈম আত্মগোপনে চলে যায়।

শনিবার রাতে তদন্তকারী কর্মকর্তা ঈদগাঁও থানা পুলিশের এসআই মুজিবুর রহমান ও এসআই মো. আজিমুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রধান আসামী সাঈম উদ্দীনকে গ্রেফতার করেন। সে ওই এলাকারই বাসিন্দা।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

ভোরের আকাশ/ র.ই

 

আসামি গ্রেপ্তারএটিএম শিফাতুল মাজদার

শেয়ার করুন: