শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কালীগঞ্জে চোর সন্দেহে খাম্বায় বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বিএনপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

অভিযুক্ত সিরাজ মিয়া নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং পানজোড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শাহীন একই গ্রামের নাজিমুদ্দিন নাজিরের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাহীনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে অমানবিক ভাবে পেটাচ্ছেন সিরাজ মিয়া। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার’ ঘটনা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কোনো ব্যক্তিকে হাতেনাতে না ধরে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এভাবে নির্যাতন করা ঠিক নয়। তারা বলেন, চুরির অভিযোগ থাকলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়াই উচিত ছিল।

স্থানীয়দের দাবি, পরবর্তীতে চুরির কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় শাহীনকে ছেড়ে দেওয়া হয়। এতে প্রশ্ন উঠেছে-একজন রাজনৈতিক দলের ওয়ার্ড পর্যায়ের নেতা হয়ে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিসঙ্গত।

তবে ভুক্তভোগী শাহীনের সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজ মিয়া বলেন, “শাহীন আমার চাচাতো ভাই। সে বিভিন্ন সময় চুরির সঙ্গে জড়িত। সম্প্রতি নির্মাণাধীন একটি বাড়ি থেকে প্রায় ৩০টি প্লেন সিট চুরি করে নিয়ে গেছে। আগেও আমার ৪০ কেজি লোহার রিং চুরি করে বিক্রি করেছে। এলাকাবাসী তার কর্মকাণ্ডে অতিষ্ঠ। তাকে আরও মারধর করা হচ্ছিল, আমি হালকা শাসন করে ছেড়ে দিয়েছি।”

এ বিষয়ে নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তবে ভিডিওটি ভাইরাল হয়েছে শুনেছি। বিষয়টি খুব জটিল কিছু নয়, ওয়ার্ড সভাপতি হিসেবে সামান্য শাসন করে ছেড়ে দিয়েছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভোরের আকাশ/আ.র

খাম্বায় বেঁধে নির্যাতন

শেয়ার করুন: