শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

সালথায় ফ্যাশন ব্র্যান্ড লোটোর নতুন শোরুম

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সালথায় ফ্যাশন ব্র্যান্ড লোটোর নতুন শোরুম
সালথায় ফ্যাশন ব্র্যান্ড লোটোর নতুন শোরুম

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লোটোর নতুন শোরুমের যাত্রা শুরু হয়েছে ফরিদপুরের সালথায়। 

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সালথা থানা রোডে ওয়ালটন শোরুমের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ শোরুমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে নতুন এ শোরুমের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সালথার ক্রেতাদের জন্য লোটো ব্র্যান্ডের বিভিন্ন পণ্য কেনাকাটার নতুন সুযোগ তৈরি হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটন শোরুমের স্বত্বাধিকারী সাহেব মাতুব্বর, সালথা ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন এ শোরুম চালুর ফলে লোটো ব্র্যান্ডের পণ্য কিনতে স্থানীয় ক্রেতাদের জন্য আরও একটি বিক্রয়কেন্দ্র যুক্ত হলো। এতে সালথার বাজারে ব্র্যান্ডের পোশাক ও ফ্যাশনসামগ্রীর কেনাকাটায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা সংশ্লিষ্টদের।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: