শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কেসিসির ক্রাশ প্রোগ্রাম শুরু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশক নিয়ন্ত্রণের ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নগরীর খান জাহান আলী রোডের সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সামনে, দিলখোলা রোড এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজে পৃথকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, খুলনায় ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় নগরবাসীকে আরও সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকার গৃহীত কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে কেসিসির কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

নগরবাসীর প্রতি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের নিরাপদ রাখতে বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। এর আগে ওয়ার্ডভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হলেও বৃহস্পতিবার থেকে তা আরও জোরদার করা হয়েছে।

কেসিসি সূত্রে জানা যায়, নগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে বুধবার বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় ক্রাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি তদারকির জন্য নগরীর ৩১টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের কার্যক্রম তদারকিতে তিনজন কর্মকর্তাকে প্রধান করে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে।

জোন ‘এ’-এর প্রধান করা হয়েছে কেসিসির সচিবকে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী প্রকৌশলী-১ ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা। জোন ‘বি’-এর প্রধান করা হয়েছে প্রধান প্রকৌশলীকে। এ কমিটির সদস্য নির্বাহী প্রকৌশলী-২ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। জোন ‘সি’-এর প্রধান করা হয়েছে প্রধান রাজস্ব কর্মকর্তাকে। এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভেটেরিনারি অফিসার ও কনজারভেন্সি অফিসার।

ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনের সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মো. মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২৫০ শয্যা হাসপাতালে এসটিএস উদ্বোধন
এদিকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল)-এ নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেন। ‘কেসিসির বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে এসটিএসটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন

খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে ক্রাশ প্রোগ্রাম শুরু

কেসিসি জানিয়েছে, নতুন এসটিএস চালুর ফলে হাসপাতালের মেডিকেল বর্জ্যসহ ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। এতে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

এসটিএস উদ্বোধনের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খানসহ কেসিসির সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

কেসিসির ক্রাশ প্রোগ্রাম

শেয়ার করুন: