শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে নেশার টাকা যোগার করতে বউ বিক্রি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা জোগাড় করতে নিজের স্ত্রীকে চার নরপশুর কাছে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তদেরকে ঘরে দিয়ে স্ত্রীর সাথে জোরপূর্বক যৌনমিলন করাতে চায় পাষান্ড স্বামী কামাল হোসেন (৪০)। শুধু তাই নয়, এতে রাজি না হওয়ায় কিশোরী স্ত্রী রিয়া মনিকে (১৬) অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। সিগারেটের আগুনে ঝলসে দিয়েছে তার হাত পা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ওই নারী ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রিয়া মনির মা-বাবা মারা যাওয়ার পর তিনি সৎমা মর্জিনার কাছে বড় হন। এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের বাসিন্দা ও মাদকাসক্ত কামাল হোসেনের সঙ্গে। কামালের আগেও স্ত্রী-সন্তান রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। তার অভিযোগ, সৎমা মর্জিনা ও স্থানীয় মোজাম্মেল মিলে জোরপূর্বক এই বিয়ে দেন।

বিয়ের পর থেকেই কামাল প্রায়ই স্ত্রীকে টাকার জন্য মারধর করতেন। এর ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর রাতে কামাল তার ঘরে চারজন অপরিচিত পুরুষ নিয়ে এসে রিয়াকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলেন। রিয়া এতে রাজি না হলে তার উপর চলে অমানবিক নির্যাতন।রিয়া জানায় ওই চারজনের কাছ থেকে কামাল ইয়াবা কেনার জন্য টাকা নিয়েছে এবং স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছে।

তখন তারা জোর করে রিয়াকে ধর্ষণের চেষ্টা চালায়, কিন্তু রিয়া চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। রিয়া তার স্বামীকে জিজ্ঞাসা করলে সে সব কিছু স্বীকার করে এবং শারীরিকভাবে নির্যাতন শুরু করে। সিগারেটের আগুন দিয়ে তার হাত পা পুড়িয়ে দেয়।

ঘটনার পরপরই ভুক্তভোগী কৌশলে স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়িতে চলে যান এবং পরে থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত কামালের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

শ্রীপুরটাকাবিক্রি

শেয়ার করুন: