শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর পোরশায় সড়ক অবরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন,নওগাঁ সদর উপজেলার দোগাছী (দক্ষিণপাড়া) গ্রামের গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ (৪৬), সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ রাতে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজের ওপর রশি টেনে সড়ক অবরোধ করে ডাকাতরা। রাত ৮টার দিকে ওই পথ দিয়ে যাওয়া তিনটি মোটরসাইকেলের আরোহীদের তারা আটকে দেয়। এর কিছুক্ষণ পর আরও একটি মোটরসাইকেলের আরোহীরা সেখানে পৌঁছালে ডাকাতরা মোট ছয়জনকে জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে যায়।

সেখানে ভুক্তভোগীদের হাত-পা বেঁধে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং দুটি ১২৫ সিসির মোটরসাইকেল লুট করে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, মামলার মাত্র ১৪ ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতিতে ব্যবহৃত রামদা ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

গণগ্রেপ্তারমোহাম্মদ তারিকুল ইসলাম

শেয়ার করুন: