শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় জামায়াতের গণমিছিলে মানুষের ঢল

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্য নতুন কৌশলে নিজেদের শক্তির জানান দিচ্ছেন প্রার্থীরা। এবার মার্চ ফর দাঁড়িপাল্লা স্লোগানে নিজের জনপ্রিয়তা জনগণের সামনে তুলে ধরলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের।

শনিবার (২৯ নভেম্বর) সকালে দুপচাঁচিয়া পৌরসভা টু তালোড়া পৌরসভা পর্যন্ত এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। সকাল ১০টায় মার্চ ফর দাঁড়িপাল্লা দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে তালোড়া পৌরসভা এলাকায় গিয়ে শেষ হয়। অংশগ্রহনকারীরা রং বে-রংয়ের দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে জামায়াতের প্রার্থী ও দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

পরে তালোড়া রেলস্টেশন এলাকায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন পরিচালক কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুর নূর এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী কেএম হেলালুল ইসলাম ও এ্যাসিসটেন্ট সেক্রেটারী ফরিদ উদ্দিনের পরিচালনায় মার্চ ফর দাঁড়িপাল্লা পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওঃ মমতাজ উদ্দিন, ছাত্রশিবির নেতা সাইয়েদ কুতুব সাব্বির, মোজাফ্ফর হোসেন, আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর মাও. ওমর আলী, তালোড়া পৌর জামায়াতের আমীর আব্দুল হাই বাবু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আজকের এ সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে দুপচাঁচিয়া ও তালোড়ার মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ।

ভোরের আকাশ/এসএইচ

বগুড়াগণমিছিলজামায়াত

শেয়ার করুন: