শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হালিশহরে বাড়ি দখলের অভিযোগে পাল্টাপাল্টি বক্তব্য

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৯ জুন ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার জে-ব্লক এলাকায় একটি আবাসিক ভবন ও সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করার পর অভিযুক্তদের একজন মোহাম্মদ কাউছার অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, সম্পত্তি দখলের নয়, বরং আর্থিক লেনদেন ও পাওনা অর্থকে কেন্দ্র করেই বিরোধের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার( ৯জুন) চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্পত্তির মালিক এস. এম. সহিদ উল্লাহ পাবেল অভিযোগ করেন, একটি প্রভাবশালী পক্ষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পরিবারকে হয়রানি করছে এবং তার সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, তার ভাড়াটিয়া মোহাম্মদ কাউছার ও ইসতিয়াক রহমান মনা বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করেছেন এবং ভাড়া বকেয়া রেখে বাড়ির মালিককে চাপ প্রয়োগ করেছেন।

লিখিত বক্তব্যে সহিদ উল্লাহ পাবেল বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি, হামলা, মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য আমার সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।”

তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ২৯ আগস্ট তার বাসভবনে হামলা চালিয়ে জোরপূর্বক তিনটি স্বাক্ষরিত চেক নিয়ে যাওয়া হয় এবং পরে সেই চেক ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে প্রচার করে তার বাড়িতে হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ কাউছার বলেন, “আপনারা যে ভিডিওটি দেখছেন, সেটি কাটছাঁট করা ভিডিও। পুরো ভিডিও না দেখে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে তারপর প্রচার করা উচিত।”

তিনি আরও বলেন, “আমি আগে তার বাসার ভাড়াটিয়া ছিলাম, বর্তমানে ভাড়াটিয়া নই। আমার তার কাছে কিছু টাকা পাওনা আছে। একটি ব্যবসায়িক লেনদেন এবং অন্যটি বন্ধকসংক্রান্ত। আমি তাকে বন্ধক হিসেবে টাকা দিয়েছি। আমার পাওনা টাকা পরিশোধ করে দিলে আমি ঘর ছেড়ে দেব।”

কাউছারের দাবি, ভাড়াটিয়া হিসেবে বসবাসের সময় সহিদ উল্লাহ পাবেল তাকে ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্ত করেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন প্রয়োজনে তার কাছ থেকে অর্থ গ্রহণ করেন।

আরও পড়ুন

রাজ্যসভার সদস্যপদ নিয়ে আলোচনায় কোয়েল মল্লিক

এদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহিদ উল্লাহ পাবেল কাউছারের দাবি প্রত্যাখ্যান করে বলেন, “তার সঙ্গে আমার কোনো ধরনের চুক্তি হয়নি। তিনি যেসব কথা বলছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। তার কাছে এসব দাবির পক্ষে কোনো বৈধ দলিল বা নথিপত্র নেই।”

ঘটনাটি নিয়ে উভয় পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য সামনে আসায় অভিযোগ ও পাল্টা অভিযোগের সত্যতা নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভোরের আকাশ/এনউব

পাল্টাপাল্টি বক্তব্য

শেয়ার করুন: