শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার  মালিখালী ইউনিয়নের মধ্যে ঝনঝনিয়া গ্রামে ভাড়ায় নেওয়া একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে হয়েছে বলে এক ঘের মালিক দাবী করেছেন। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। ভুক্তভোগী রাজিব শেখ (৪০) ঝনঝনিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

সোমবার (০৫ জানুয়ারী)  দুপুরে সরেজমিন যেয়ে দেখা যায়, মাছ পানির উপরে ভাসছে। খাবারের অনুযোগী হওয়ায় মাছ গুলো মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার (০৪ জানুয়ারী) ভোর থেকে রাজিব শেখের মৎস্য ঘেরে হঠাৎ করে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখা যায়। এতে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তারা ধারণা করছেন তারা। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ বিষয়ে রাজিব শেখের বড় ভাই মুজাহিদ শেখ বলেন, আমার ছোট ভাই স্থানীয় হাফিজ দাড়িয়ার কাছ থেকে পাঁচ বছরের জন্য ঘেরটি চুক্তিতে নেয়। চুক্তির সময় ঘেরের পূর্ব পাড়ের বাসিন্দা সোবহান ফকির (কদম আলী ফকিরের ছেলে) আমার ভাইকে ঘের না রাখতে নিষেধ করেন। তখন কারণ জানতে চাইলে তিনি বলেন, এর আগে যারা এই ঘেরে মাছ চাষ করেছে, কেউ সফল হয়নি। তিনি আরও বলেন, এবারও পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমার ভাইয়ের মাছ মারা হয়েছে। এতে আমাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এর আইনানুগ বিচার চাই।

রাজিব শেখ নিজেও অভিযোগ করে বলেন, ঘেরের চুক্তি করার সময় একজন আমাকে নিষেধ করেছিলেন। ধারণা করছি, শত্রুতামূলক ভাবে কেউ এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশীদ হাওলাদার জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ভোরের আকাশ/র.ই

মৎস্য ঘেরবিষ প্রয়োগমো. হারুন অর-রশীদ হাওলাদার

শেয়ার করুন: