শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫৪ হাজার ইয়াবাসহ ১৬ এপিবিএন কনস্টেবল আটক

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে দায়িত্ব পালনরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবল সদস্যকে ৫৪ হাজার ইয়াবা বড়িসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রামু সেক্টরের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশরের ছেলে এবং ১৬ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো মতে মোটরসাইকেল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি বের করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব পুঁটলি গণনা করে মোট ৫৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। বিজিবির হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানে তাঁর কাছ থেকে দুটি আইফোন এবং নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল ও নগদ ৫০,৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

চাঁদপুরে তিন বিচারকের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন আইনজীবীদের

আটক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন।

আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা এবং অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: