শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেমের টানে চীনের যুবক ইটনায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, এরপর সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক।

গত (১৬ মে) রাতে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের মড়ল পাড়ায়।

জানা যায়, চীনা নাগরিক গাও ওয়েইয়ান তার বাবার নাম গাও ঝানশিন। তিনি চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা এবং সেখানে সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

গাও ওয়েইয়ান জানান, প্রায় দুই বছরেরও বেশি সময় আগে একটি চ্যাটিং অ্যাপের মাধ্যমে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের বাসিন্দা ঝুমা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। 

ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি মেয়ের দেওয়া ঠিকানায় বাংলাদেশে আসেন।

মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে ঝুমা আক্তার (১৮)। তিনি কিষ্টপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দাখিল পাস করেন এবং বর্তমানে চৌগাংগা পুরান বাজার কামিল মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করতে শুরু করে। তবে এতে বিরক্ত না হয়ে পুরো পরিস্থিতি উপভোগ করছিলেন চীনা যুবক গাও ওয়েইয়ান। এসময় অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম বলেন, আমরা চাই মেয়েটি যেন আইনগত স্বীকৃতি পায়। পরে যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত

এ বিষয়ে ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমি বিষয়টি শুনেছি। পরে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। আইনিভাবে যেভাবে সহায়তা দেওয়ার প্রয়োজন হবে, আমরা তা করব।

ভোরের আকাশ/ র.ই


 

প্রেমের টানেগাও ওয়েইয়ান

শেয়ার করুন: