শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে মহিবুর হত্যার মুল আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

তিন বছর আগে হবিগঞ্জে সংঘটিত আলোচিত মহিবুর রহমান হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আসামি ফজল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। 

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়ার শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা মহিবুর রহমান হত্যার ঘটনায় দীর্ঘ তদন্তের পর মূল আসামি মো. ফজল মিয়াকে ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। রোববার (১ মার্চ) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন-নবী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৭ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মহিবুর। পরদিন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে জানা গেছে, গ্রাম্য শালিসকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মরদেহ ডোবায় ফেলে আত্মগোপনে চলে যান আসামি।

ভোরের আকাশ/ র.ই


 

আসামি গ্রেপ্তারমো. হায়াতুন-নবী

শেয়ার করুন: