শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেবা কার্ড নিয়ে প্রতারকচক্রের ফাঁদে না পড়তে পিরোজপুর তথ্য অফিসের আহ্বান

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সেবা কার্ড বিষয়ে জনগণকে সতর্কীকনের অংশহিসেবে  ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। পিরোজপুর জেলার কোথাও  সরকারি সেবা কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারকচক্র যেন নিরীহ জনগণকে ঠকাতে না পারে, সেদিকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে আজ সোমবার ( ১৮ মে) জেলার  নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউ,জে,কে মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই  ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর  সভাপতিত্বে বক্তব্য রাখেন  মাটিভাংন্গা  কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার মজুমদার, শ্রীরামকাঠি ইউনিয়ন যুগলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক পবিত্র মজুমদার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী প্রমুখ।

নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন, প্রকৃত দু:স্থ ও কৃষকরা যেন কার্ড পায় সরকার সে লক্ষ্যে স্বচ্ছতার সাথে এই কর্মসূচি পরিচালনা করছে। উন্নয়নের সুফল জনগণের মাঝে সমতার সাথে পৌঁছে যাবে বলে তিনি এসময় সকলকে আম্বস্ত করে বলেন, মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিতে, জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সরকার এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

জেলা তথ্য অফিসের উপপরিচালক বলেন, প্রতিটি পরিবারের উপার্জনক্ষমতা বাড়লে সামগ্রিকভাবে দারিদ্র্যের হার কমবে, দেশের জিডিপি বৃদ্ধি পাবে। এভাবেই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ গড়তে পারবো৷এই ভাবনা মাথায় রেখে স্বাবলম্বী দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে সরকার ইতোমধ্যে  তার নির্বাচনী অঙ্গীকার পূরণের কাজ শুরু করে দিয়েছে।

আরও পড়ুন

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশকে প্রস্তুত করতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী  তারেক রহমান। পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচিও শুরু করেছেন। যা বাস্তবায়িত হলে কৃষিখাতে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে উপপরিচালক অভিমত ব্যক্ত করেন। এতে একদিকে যেমন মাছ চাষ বৃদ্ধি পাবে, অন্যদিকে খাল ও জলাশয়ের পানিতে হাঁস পালন করে গ্রামীণ নারীরা সহজেই বাড়তি আয় করতে সক্ষম হবে।

পরে সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর শ্রীরামকাঠি যুগলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র-ছাএীদের  মাঝে  ‘কুইজ প্রতিযোগিতার' আয়োজন করে জেলা তথ্য অফিস।  প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

ভোরের আকাশ/এনউব  

পিরোজপুর তথ্য অফিসের আহ্বান

শেয়ার করুন: