বগুড়া সদর উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন ইউএনও

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বগুড়া সদরের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, আইসিটি কর্মকর্তা আল মাহমুদ সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা সালাহ উদ্দিন সিদ্দিক, নুনগোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শাকিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উদ্বোধন পরে সদর ইউএনও বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ৫ হাজারেরও অধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঈদকে সামনে রেখে এসব পরিবারের মুখে হাসি ফোটাতে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/নি