শার্শায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৫ রাউন্ট গুলি এবং ৪০ বোতল উদ্ধার মাদক জাতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (২১ বিজিবি)। তবে চোরাকারবারী ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি বিজিবি।
সোমবার(০৯ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে শার্শার কায়বা গ্রামের সীমান্তবর্তী মাঠ থেকে এসব অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, তাদের কাছে গোপন খবর আসে শার্শার কায়বা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদক ঢুকছে। পরে বিজিবি সীমান্তে অভিযান চালালে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি পড়ে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল,ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি ও ৪০ বোতল এস্কার্প সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতি ভারত থেকে বেড়েছে অবৈধ অস্ত্র আমদানি। তবে বিজিবি সীমান্ত সুরক্ষা অনান্য যে কোন সময়ের চাইতে বৃদ্ধির ফলে অপরাধী আটক বা অস্ত্র,মাদক উদ্ধার বেড়েছে। গতকালও বিজিবি বেনাপোল সীমান্ত থেকে ২টি বিদেশি পিস্তল,ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল। এনিয়ে গেল এক মাসে যশোর সীমান্তে পৃথক অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র,গুলির চালান আটক হয় বিজিবি ও পুলিশের হাতে।
ভোরের আকাশ/আ.র