শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গাজীপুরের শ্রীপুরে স্বামীর  ধারালো অস্ত্রের আঘাতে নাছিমা আক্তার (২৭) নামে  গার্মেন্টস কর্মী নিহত হয়েছে  । এ ঘটনার পর পালিয়ে গেছে তার স্বামী সাইদুল ইসলাম।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার জনৈক মজনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা।

নাছিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামের তার  মৃত আব্দুর রাজ্জাকের কন্যা। নাছিমা  মাস্টার বাড়ী এলাকার মঞ্জু মিয়ার বাড়ীতে ভাড়া থেকে  একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

নাছিমার ভাই মাসুম আহমেদ বলেন, বোনের ভাড়া বাসার কাছেই একটি বাড়িতে ভাড়া থেকে তিনিও গার্মেন্টসে  কাজ করেন। রাত সাড়ে ৩ টার দিকে নাছিমার বাসার অন্য ভাড়াটিয়ারা খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখান বোনকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ফ্লোরে ছটফট করতে দেখেন। 

আশপাশের লোকজনের সহায়তায় নাছিমাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর সাইদুর পালিয়ে যায়।

মাসুম আহমেদ আরও জানান, বিয়ের পর কিছুদিন নাছিমার দাম্পত্য জীবন ভালোই কাটছিলো। হঠাৎ করে ভগ্নিপতি সাইদুল মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি হতো। তবে পারিবারিক অশান্তি হলেও দুটি সন্তানের কারণে সংসার ভাঙেনি বোন। শেষ পর্যন্ত স্বামীই নাছিমাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে বলে তার দাবি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, নাছিমা নামের নারীকে মৃত অবস্থায় তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা  বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নাছিমাকে হত্যার পর তার মৃত্যু নিশ্চিত করে ঘাতক স্বামী পালিয়ে গেছে। 

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ভোরের আকাশ/র.ই

ডা. শফিকুল ইসলাম

শেয়ার করুন: