শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মাদক মামলায় বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জে মাদক মামলায় রমজান আলী নামে (৫৫) নামে এক বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এই কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিংগা নগর গ্রামের বসির উদ্দিনের ছেলে।

এই আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লতিফ আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

আরও পড়ুন

কুমিল্লা চৌদ্দগ্রামে বিক্রি করে দেওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার-৪

অভিযান চলাকালে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল সহ বাস চালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।

এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক ( এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালতে বিচারক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড ও সুপারভাইজারকে বেকসুর খালাস প্রদান করা হয়। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: