শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাসাইলে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১৩০টি অবৈধ চায়না দুয়ারী এবং কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এই বিশেষ অভিযানে প্রায় ১৩০টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ২৬০০ মিটার দীর্ঘ এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। পরে জনসম্মুখে আইনগত প্রক্রিয়ায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মোঃ রুহুলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

ভোরের আকাশ/ইউএম

বাসাইলজব্দচায়না দুয়ারী জাল

শেয়ার করুন: