শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

নড়াইলে হত্যা মামলায় সাবেক এমপির স্ত্রী সহ ৫১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে হত্যা মামলায় সাবেক এমপির স্ত্রী সহ ৫১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২
নড়াইলে হত্যা মামলায় সাবেক এমপির স্ত্রী সহ ৫১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার ছয়দিন পর হত্যা মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত জাসাস নেতা সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় নড়াইল ১ আসনের প্রাক্তন সংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক প্রাক্তন কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন কে পরপর  আসামি সহ ৫১ জনের নাম উল্লেখ এবং  অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহার দিতে নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস, সম্পর্কে তারা আপন দুই ভাই।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব শাহিনুর ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি বেন্দারচর এলাকার সড়কে প্রবেশ করে।

সন্ধ্যার দিকে মিছিলটি ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পেছনের সারিতে থাকা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সোহেল রানা ও শাহিনুর ইসলাম গুরুতর জখম হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে সোহেল রানার মৃত্যু হয়। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহিনুর ইসলামকেও মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, নিহত সোহেল রানার বড় ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় ইতোমধ্যে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: