শিরোনাম
দেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

তিতাসে ইউনিয়ন কমপ্লেক্স ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
তিতাসে ইউনিয়ন কমপ্লেক্স ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি
তিতাসে ইউনিয়ন কমপ্লেক্স ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি

কুমিল্লার তিতাসে ১নং সাতানী ইউনিয়ন কমপ্লেক্স ভবন ইউনিয়নের মধ্যবর্তী স্থান বারকাউনিয়া বাজার ও কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মাণের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন এলাকাবাসী।

রবিবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর কয়েকশত মানুষের অংশগ্রহণে একটি মিছিল থেকে বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বারকাউনিয়া বাজার ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হওয়ায় সেখানে কমপ্লেক্স ভবন নির্মাণ করা হলে অধিকাংশ মানুষ সহজে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা নিতে পারবেন। জনসাধারণের যাতায়াতের সুবিধা ও ভোগান্তি কমাতে তাঁরা ওই স্থানে ভবন নির্মাণের দাবি জানান। এ বিষয়ে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফজলু, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সামসুল হক, বিএনপি নেতা মইনুদ্দিন শিকদার ও মো. মফিজুল ইসলাম বশির, চিকিৎসক মো. ইসমাইল হোসেন, ইউপি সদস্য খুকি আক্তার ও হক সাহেব, আনোয়ারুল হক, বশির আহমেদ, মো. শফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: