বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে
বরিশাল সদর উপজেলা বিএনপির আয়োজনে মাদ্রাসার ছাত্রদের খাবার বিতরণ

বরিশাল সদর উপজেলা বিএনপির আয়োজনে মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি বরিশাল সদর উপজেলার আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাস এবং যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় বরিশাল সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ইউএম