শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গোপালগঞ্জের মুকসুদপুরে তিনদিনে পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।

গত ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মুকসুদপুর পৌরসভার কমলাপুর, চন্ডিবর্দি ও টেংরাখোলা এলাকায় পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের প্রাথমিক চিকিৎসা ও এন্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মুকসুদপুর পৌরসভার চন্ডিবর্দি এলাকার বাসিন্দা মীর হাবীবুল্লাহ জানান, পৌরসভার সদর বাজার, কমলাপুর, চন্ডিবর্দি ও টেংরাখোলাসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে একটি বেওয়ারিশ পাগলা কুকুর। কুকুরটি যাকে সামনে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। 

কুকুর স্কুলছাত্রী, পথচারীকে কামড় দিয়ে শরীরে গভীর ক্ষতের সৃষ্টি করছে। এ নিয়ে মুকসুদপুর পৌর এলাকায় পাগলা কুকর আতঙ্কে বিরাজ করছে।

আরও পড়ুন

কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে পুত্রের হাতে পিতা খুন

এদিকে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান ইসলাম শোভন ২৫ জন আহতের বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত তিনদিনে আমরা কুকুরের কামড়ে আহত ২৫ জনকে চিকিৎসা দিয়েছি। তাদের এন্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত এন্টি র‌্যাবিস ভ্যাকসিন মজুদ রয়েছে। তবে কুকুর থেকে সকলকে সাবধানে থাকতে পরামর্শ দেন চিকিৎসক রায়হান ইসলাম শোভন।

ভোরের আকাশ/ র.ই

কুকুরের কামড়ে আহতমীর হাবীবুল্লাহ

শেয়ার করুন: