শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

বরিশালে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ৮ মে ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
বরিশালে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বরিশালের র‌্যাব-৮ এক অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুরের সাহেদুল ইসলাম রাহুল (২৭) ও হবিগঞ্জের খলিলুর রহমান সোহাগ (২৫) নামের ২ মাদক কারবারিকে করে আটক করে র‌্যাব। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একটি আসবাবপত্র বোঝাই পিকআপের (ঢাকা মেট্রো-ন ১২-৯৭১২) কাঠের আলমারির ভেতর লুকানো ৯টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৮,২০০ টাকা এবং গাড়ির ৬ পাতা কাগজপত্র। 

র‌্যাব আরও জানায়, আটকদের বিরুদ্ধে গৌরনদী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: