শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো এবার বাংলাদেশ”।এ উপলক্ষে বৃহস্পতিবার(২৩ এপ্রিল) ‌ সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান।আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইফতেখারুল ইসলাম,সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আল আমিন সরোয়ার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া র‌্যালিতে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ‌ সহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।

ভোরের আকাশ/ এনউব
 

আলোচনা সভা

শেয়ার করুন: