শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রৌমারী সীমান্ত দিয়ে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে আবারও তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (২৮ ডিসেম্বর) রৌমারী উপজেলা চর বোয়ালমারী সীমান্ত হতে দেড় কিলো‌মিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগেরহাট বাজার নামক এলাকা থেকে তাদের আটক করে বি‌জি‌বি।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তের ১০৫৯ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার করে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হয়।

গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন— ভারতের আসাম রাজ্যের নওগাঁও জেলার সামগি‌রি থানার ছালনা এলাকার বাসিন্দা আয়েশা বেগম (৫২), একই জেলার কো‌রিয়াবর থানার আব্দুল জব্বার মিয়ার ছেলে রুস্তম আলী (৬৬) এবং রোহা থানার সমর আলীর ছেলে ইদ্রিস আলী (৪৬)।

স্থানীয় সূত্র জানায়, পুশইনের পর ওই তিনজন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে চর বোয়ালমারী সীমান্তের বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। রোববার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে খবর দেয়। পরে গয়টাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।

গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া বলেন, ভারত থেকে আসা তিন নাগরিককে আটক করে ক্যাম্পে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় তাদের আবার ভারতে পাঠানো হবে।

ভোরের আকাশ/মো.আ.


 

 

কুড়িগ্রাম

শেয়ার করুন: