শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে বিএসটিআইয়ের অভিযানে ব্যবসায়িকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান পরিচালনা করেছে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে পাংশা বাজার এলাকায় রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, কসমেটিকসের দোকানগুলোতে বিএসটিআই আইন মেনে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। যাচাইকালে ‘মনির কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই আইন অমান্য করে পণ্য বিক্রি করায় এর মালিককে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফলের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানের পরিবেশ এবং পণ্যের মূল্য স্থিতিশীল আছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়। এ সময় ‘ঘোষ দধি ভাণ্ডার’-এর পরিবেশ নোংরা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলক ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ খান।

তিনি বলেন, “অভিযানে আমরা বিএসটিআই আইন অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করেছি। একটি কসমেটিকসের দোকানে আইন না মেনে পণ্য বিক্রি এবং একটি মিষ্টির দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।”

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভোরের আকাশ/নি

রাজবাড়ী

শেয়ার করুন: