শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারী মহাসড়কে বাঁশের হাট! ঝুঁকিতে যাত্রী-যানবাহন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
চিতলমারী মহাসড়কে বাঁশের হাট! ঝুঁকিতে যাত্রী-যানবাহন
চিতলমারী মহাসড়কে বাঁশের হাট! ঝুঁকিতে যাত্রী-যানবাহন

বাগেরহাট-চিতলমারী-টুঙ্গিপাড়া-ঢাকা মহাসড়কসহ অন্যান্য সড়কে ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন লাখ লাখ টাকার বাঁশ কেনাবেচা হচ্ছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও যাত্রীদের চলাফেরা করতে হচ্ছে। এ ছাড়া সড়কজুড়ে বাঁশ ওঠানো-নামানোয় যানজট হচ্ছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের যাতায়াত বিঘ্নিত হচ্ছে।

মঙ্গলবার উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর, ব্রহ্মগাতী ও সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি এলাকা সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, সড়ক ও তার আশপাশে অসংখ্য ব্যবসায়ী ও ক্রেতারা তাঁদের বাঁশ ছোট-বড় যানবাহনে ওঠানো-নামানোর কাজ করছেন। এতে সড়কে তৈরি হয়েছে যানজট।

জানা যায়, চিতলমারীর সন্তোষপুর ও চরবানিয়ারী ইউনিয়নের সড়কের পাশে উপজেলায় রয়েছে প্রধান বাঁশের আড়তগুলো। চিতলমারী-খাসেরহাট-কালীগঞ্জ সড়কের দড়িউমাজুড়ি গ্রামের রাস্তায় রয়েছে অসংখ্য বাঁশের পসরা।

এ ছাড়া খাসেরহাট, নালুয়া, কালীগঞ্জ বাজারেও বাঁশের আড়ত রয়েছে। আড়তগুলো থেকে ভ্যান, নছিমনে করে বাঁশ আনা-নেওয়ার সময় নানা দুর্ঘটনা ঘটছে। প্রায় ১০ কিলোমিটার পেরিয়ে উপজেলা দোলুয়াগুনি গ্রাম থেকে দুর্গাপুর গ্রামে বাঁশ কিনতে এসেছেন চাষি শংকর মণ্ডল ও উত্তম বালা। তাঁরা জানান, তাঁদের বাড়ির কাছে নালুয়া এলাকার আড়ত থেকে বাঁশ কিনতে গেলে অতিরিক্ত খাজনা দিতে হয়।

তাই যাতায়াতের ঝুঁকি থাকলেও এখান থেকে ভালো দরে বাঁশ কিনেছেন। এখানে সব খাজনা আড়তদারের।

এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: